স্টাফ রিপোর্টার ; মুন্সিগঞ্জে নামাজ পড়ার জন্য অজু করতে গিয়ে ধর্ষণের শিকার হয়েছেন ৭২ বছরের এক বৃদ্ধা মা। গত বুধবার ৩০ সেপ্টেম্বর রাতে পৌরসভার পূর্ব-শীলমন্দি এলাকায় এ ঘটনা ঘটে। শনিবার থানায় মামলা হলে বিষয়টি লোকমুখে জানাজানি হয়।
অন্যদিকে শনিবার সন্ধ্যায় ধর্ষণের শিকার বৃদ্ধাকে চিকিৎসার জন্য মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। ধর্ষণকারী কাদের শেখ একই এলাকার মৃত আমির শেখের ছেলে ও মুন্সিগঞ্জ শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুর ভূঁইয়ার ভাগনে। রাতে তাকে গ্রেফতার করে বাংলাদেশ পুলিশ।
অপরদিকে পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গত বুধবার রাতে এশার নামাজ পড়ার জন্য অজু করতে ঘর থেকে বের হন ওই বৃদ্ধা। এ সময় মুখে কাপড় বেঁধে বৃদ্ধাকে ধর্ষণ করেন এলাকার চিহ্নিত মাদকসেবী কাদের শেখ।
গুরুতর অবস্থায় বৃদ্ধা মা সেখানে ফেলে পালিয়ে যান কাদের। পরে বৃদ্ধাকে উদ্ধার করা হয়। ঘটনা জানাজানি হলে বৃদ্ধার ছেলেদের হত্যার হুমকি দিয়ে বিষয়টি ধামাচাপা দেয়ার চেষ্টা করেন স্থানীয় আওয়ামী লীগ প্রভাবশালী নেতারা।
বৃহস্পতিবার সকালে শারীরিক অবস্থার অবনতি হলে বৃদ্ধাকে প্রথমে বাড়িতে চিকিৎসা দেয়া হয়। এরপর মুন্সিগঞ্জ পৌরসভায় কর্মরত বৃদ্ধার এক আত্মীয়কে বিষয়টি জানানো হয়। বৃদ্ধার ওই আত্মীয় বিষয়টি পৌর মেয়রকে জানান। বিষয়টি শুনে বৃদ্ধার পাশে থাকার আশা দিয়ে আইনগত ব্যবস্থা নেয়ার পরামর্শ দেন সেই মেয়র।এরপর তাকে গ্রেফতার করে পুলিশ।
সম্পাদক ও প্রকাশক মোঃ আব্বাস উদ্দিন। বার্তা সম্পাদক মুরাদুল আলম (নিশান)