স্টাফ রিপোর্টার : নতুন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থকে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম - বিএমএসএফের পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়েছে।
শুক্রবার রাতে বঙ্গভবনে মহামান্য রাষ্ট্রপতি শপথ বাক্য পাঠ করানোর পর সাংবাদিকদের পক্ষ থেকে এ অভিনন্দন জানান।
শুক্রবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম ও সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির কেন্দ্রীয় সভাপতি আহমেদ আবু জাফর এ অভিনন্দন জানান।
নেতৃবৃন্দ আশা প্রকাশ করে বলেন, তার নেতৃত্বে গণমাধ্যম অঙ্গনের দীর্ঘদিনের অসংগতি গুলো চিহ্নিত করে পেশার মানুষের দাবি গুলো নিয়ে তিনি কাজ করতে সক্ষম হবেন।
সম্পাদক ও প্রকাশক মোঃ আব্বাস উদ্দিন। বার্তা সম্পাদক মুরাদুল আলম (নিশান)