মাহবুবুজ্জামান সেতু,নওগাঁ প্রতিনিধি: নওগাঁর মহাদেবপুরের নওহাটা মোড়ের অদূরে ধনজইল মোড়ের পাশ থেকে এক অজ্ঞাত নারীর (৩২) মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।
রোববার দুপুরে উপজেলার চৌমাশিয়া নওহাটা মোড়ের পাশে ধনজইল মোড় এলাকার নির্মাণাধীন একটি ভবনের পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, মানসিক ভারসাম্যহীন অজ্ঞাত ঐ নারী গত ৫-৬ দিন থেকে নওহাটা মোড় এলাকায় ঘোরাফেরা করছিলেন।
স্থানীয়রা ওই নারীর মৃতদেহ ধনজইল মোড় এলাকার নির্মাণাধীন একটি ভবনের পাশে পানিতে ভাসতে দেখে থানায় খবর দেয়।
পরে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করে। অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) আবু সালেহ মো. আশরাফুল আলম ও থানার অফিসার ইনচার্জ (তদন্ত) সিদ্দিকুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ব্যাপারে থানায় অপমৃত্যু মামলা এন্ট্রি হয়েছে।
মামলার তদন্তকারী কর্মকর্তা নওহাটা পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই জিয়াউর রহমান জিয়া বলেন, ময়নাতদন্তের রির্পোট আসার পর মৃত্যুর সঠিক কারন জানা যাবে। মৃতব্যক্তির শরীরে আঘাতের কোন চিহ্ন পাওয়া যায়নি।
সম্পাদক ও প্রকাশক মোঃ আব্বাস উদ্দিন। বার্তা সম্পাদক মুরাদুল আলম (নিশান)