
মাহবুুবুজ্জামান সেতু,নওগাঁ প্রতিনিধি :নওগাঁর মান্দায় আব্দুল কাদের নামে এক ব্যাক্তি বার্ধক্য জনিত কারণে ইন্তেকাল করেছেন । (ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাইহি রাজিউন)।
গত ২৯ আগষ্ট রবিবার বিকেল সোয়া ৪ টার দিকে তিনি তার নিজ বাসভবনে ব্রেইন স্ট্রোক করে মৃত্যু বরণ করেন ।
নিহত আব্দুল কাদের গণেশপুর ইউনিয়নের সূর্য নারায়ন পুর গ্রামের মৃত মৃত খলিলুর রহমান ছেলে বলে জানা গেছে। দীর্ঘদিন ধরে তিনি শারিরিক অসুস্থতায় ভূগতেছিলেন বলে জানান নিহতের স্বজনরা।
মৃত্যুকালে ১ছেলে কাওছার রহমান এবং ১ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। ওই দিন রাত টায় মরহুমের নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হয়।
উক্ত জানাজায় মরহুমের নিকটতম আত্মীয় স্বজন বিভিন্ন এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ ও আত্মীয় স্বজনেরা এবং অত্র এলাকার সর্বস্তরের ধর্মপ্রাণ মুসল্লিবৃন্দের পাশাপাশি ৫ নং গনেশপুর ইউ’পি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি আলহাজ্ব হানিফ উদ্দিন মন্ডল, সাধারণ সম্পাদক আলহাজ্ব হারুন-অর- রশীদ সোহেলসহ বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন ।
পরে শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের গভীর সমবেদনা জানিয়ে মরহুমের আত্মার শান্তি কামনায় দোয়া করা হয়।
সম্পাদক ও প্রকাশক মোঃ আব্বাস উদ্দিন। বার্তা সম্পাদক মুরাদুল আলম (নিশান)