
দৈনিক মানবজমিন পত্রিকায় গত শনিবার (১৭ ফেব্রুয়ারি-২০২৪ইং) "কমলনগরে মাল্টিপারপাস এর নামে মোটা অংন্কের টাকা হাতিয়ে নিলেন উপজেলা চেয়ারম্যান "শিরোনামে" একটি সংবাদ প্রকাশিত হয়।
সেখানে উল্লেখ করা হয়েছে, গ্রাহকের দেনা টাকা দেওয়ার ভয়ে নিয়মিত অফিস করে না, গ্রাহকদের নিকট থেকে মোটা অংন্কের টাকা হাতিয়ে নেওয়া ও শেফালী বেগম নামে একজন গ্রাহকের টাকা না দেওয়া। এ সকল তথ্য কোনোটিই সত্যি নয়।
গত মঙ্গলবার ১৩ ফেব্রুয়ারি-২০২৪ইং শেফালী বেগম তার সঞ্চয়ের টাকা উত্তোলন করে নেয়। এছাড়া যে সকল গ্রাহকগণ বাকি আছে তাদের সঞ্চয়ের টাকা নিয়মিত উত্তোলন অব্যাহত রয়েছে। এ ব্যাপারে উপজেলা চেয়ারম্যানের দাবি। আসছে উপজেলা পরিষদ নির্বাচনে আমি আবারও স্ব-পদে নির্বাচন করব।
এ সময় সমাজে আমাকে হেয় প্রতিপন্ন করার জন্য একটি স্বার্থন্বেষী মহল এই প্রতিবেদককে দিয়ে আমার বিরুদ্ধে সংবাদটি প্রকাশ করে।
উক্ত প্রকাশিত সংবাদটি সম্পূর্ণরূপে ভিত্তিহীন, মিথ্যা ও বানোয়াট। তাই আমি প্রকাশিত সংবাদটির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। এ সকল মিথ্যা তথ্য প্রকাশ করা থেকে বিরত থাকার জন্য সবাইকে অনুরোধ করছি।
অনুরোধক্রমে
মেজবাহ উদ্দিন আহম্মেদ বাপ্পি।
চেয়ারম্যান কমলনগর উপজেলা পরিষদ।
সম্পাদক ও প্রকাশক মোঃ আব্বাস উদ্দিন। বার্তা সম্পাদক মুরাদুল আলম (নিশান)