
শেখ রায়হান হোসেন,পাটকেলঘাটা (সাতক্ষীরা) প্রতিনিধি ; সাতক্ষীরা জেলার তালা উপজেলার ০৬ ইউনিয়নের গ্রাহকদের উন্নত সেবা প্রদানের লক্ষ্যে তালা সদরে পল্লী-বিদ্যুতের সাব-জোনাল অফিসের শুভ উদ্বোধন করা হয়েছে। সোমবার ২১ সেপ্টেম্বর সাতক্ষীরা পল্লী-বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার (জিএম) প্রকৌশলী সন্তোষ কুমার সাহার সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন (তালা-কলারোয়া) সাতক্ষীরা-১ আসনের সংসদ সদস্য জনাব এ্যাডঃ মুস্তফা লুৎফুল্লাহ। এসময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, তালা উপজেলা পরিষদের চেয়ারম্যান জনাব ঘোষ সনৎ কুমার, সাতক্ষীরা পল্লী বিদ্যুৎ সমিতির সভাপতি সাইফুল্যাহ আজাদ, তালা প্রেসক্লাবের সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান প্রনব ঘোষ বাবলু প্রমুখ। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন এজিএম (সদস্য সেবা) মোঃ সাইফুল ইসলাম।
এসময় সাগত বক্তব্যে সাতক্ষীরা পল্লী বিদ্যুৎ সমিতির (জি এম) প্রকৌশলী সন্তোষ কুমার সাহা উপস্থিত অতিথিদের উদ্দ্যেশে বলেন, মাননীয় প্রধান মন্ত্রী জননেত্রী শেখ হাসিনার উদ্দ্যেগ ঘরে ঘরে বিদ্যুৎ পৌছে দেওয়ার অঙ্গীকার বদ্ধ হয়ে আমরা আপনাদের ঘে দরগোড়ায় বিদ্যুৎ সেবা কেন্দ্র পৌছে দেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্চি এবং সেই আঙ্গিকেই শতভাগ বিদ্যুতায়নের কাজ করে যাচ্ছি। আপনাদেরকে যাহাতে কষ্ট করে দুরের পথ পাড়ি দিয়ে সদর অফিসে না আসতে হয় সেই লক্ষ্যেই আমাদের এই কার্যক্রম অব্যহত রেখেছি। জেলার দূরবর্তী উপজেলা গুলোই সাব-জোনাল অফিস উদ্বোধন করে আপনাদের ঘরের কাছেই বিদ্যুৎ সেবা পৌছে দেওয়ায় বদ্ধ পরিকর সাতক্ষীর পল্লী বিদ্যুৎ সমিতি।
সম্পাদক ও প্রকাশক মোঃ আব্বাস উদ্দিন। বার্তা সম্পাদক মুরাদুল আলম (নিশান)