
তপু রায়হান রাব্বি,ময়মনসিংহ জেলা প্রতিনিধিঃ
ময়মনসিংহের তারাকান্দা থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে সাজাপ্রাপ্ত আাসামিসহ ৮ জনকে আটক করেছে।
তারাকান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল খায়ের সোহেল জানান, ১৭ নভেম্বর রোজ বুধবার রাতে পুলিশ পৃথক অভিযান চালিয়ে গ্রেফতারি পরোয়ানামুলে রাজদারিকেল গ্রামের সামছুদ্দিনের ছেলে শফিকুল ইসলাম (৩০), অভিকুল ইসলাম (২৮), রফিকুল ইসলাম (৩২) কামরুল ইসলাম (৩৮) ও জাহির উদ্দিনের ছেলে হান্নান আকন্দ (৫২)কে নিজ বাড়ি থেকে আটক করে। এ ছাড়া নিয়মিত মামলা রুপচন্দ্রপুর গ্রামের চাঁন মিয়ার ছেলে তাইজুল ইসলাম (৫২) ও আব্দুর রহমান (২৬) এবং বাদ্রাকান্দা গ্রামের লোকমান হোসেনের ছেলে সাজাপ্রাপ্ত আসামি খাইরুল ইসলাম (২২)কে আটক করে। আটককৃত আসামিদের ১৮ নভেম্বর রোজ বৃহস্পতিবার বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক মোঃ আব্বাস উদ্দিন। বার্তা সম্পাদক মুরাদুল আলম (নিশান)