তপু রায়হান রাব্বি, ফুলপুর-তারাকান্দা (ময়মনসিংহ) প্রতিনিধিঃ মুজিব বর্ষের অঙ্গীকার, সড়ক হবে সংস্কার- এ প্রতিপাদ্য সামনে রেখে ময়মনসিংহের তারাকান্দায় উপজেলায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের উদ্দোগে গ্রামীণ পাকা সড়ক সংস্কার কাজের উদ্বোধন করা হয়েছে।
তারাকান্দা স্থানীয় সরকার অধিদপ্তর (এলজিইডি'র) উদ্দোগে গ্রামীণ সড়ক রক্ষণাবেক্ষণ মাস (অক্টোবর-২০২০) এর আওতায় ১ অক্টোবর বৃহস্পতিবার তারাকান্দা- শ্যামগন্জ পাকা সড়ক সংস্কার কাজের শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার জান্নাতুল ফেরদৌস। এ সময় উপজেলা (এলজিইডি) প্রকৌশলী মো: শফিউল্লাহ খন্দকার , উপ- সহকারী প্রকৌশলী মোঃ শেরেকুল ইসলাম ও মোঃ সোহেল রানা, কার্য সহকারী মোঃ সেলিম উদ্দিন উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক মোঃ আব্বাস উদ্দিন। বার্তা সম্পাদক মুরাদুল আলম (নিশান)