
তপু রায়হান রাব্বি,ময়মনসিংহ জেলা প্রতিনিধিঃ
"যেখানেই মাদক জুয়া, সেখানেই প্রতিরোধ "এ শ্লোগান কে সামনে রেখে ময়মনসিংহের তারাকান্দা থানা পুলিশের অভিযানে কুখ্যাত ৪ জন জুয়াড়িকে গ্রেফতার করেন।
গ্রেফতারকৃতরা হলেন, ১. তারাকান্দা উপজেলার রাউতনবাড়ি গ্রামের মোঃ সাইদুল ইসলামের ছেলে মোঃ আরিফুল ইসলাম রাজিব(৩৫), একই গ্রামের মৃত আঃ জব্বার সরকার এর ছেলে মোঃ সাইফুল ইসলাম(৩৭), একই উপজেলার গাংপাড়, ধলিকান্দা গ্রামের মোঃ হোসেন আলী ছেলে মোঃ ওয়াজিদুল ইসলাম(২৫) এবং করিমগঞ্জের গুজাদিয়া গ্রামের পিতা-মৃত জালাল উদ্দিনের ছেলে মোঃ পলাশ খান(৩৩)।
পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার সদর ইউনিয়নের কয়ড়াকান্দা গ্রামের নদীর পাড়ে প্রায় প্রতিদিনই জুয়ার আসর বসে এমন সংবাদ পেয়ে পুলিশের একটি টিম গোপনে অভিযান চালিয়ে জুয়া খেলার সরঞ্জামদি সহ ৪ জন জুয়াড়ি কে আটক করে থানায় নিয়ে আসা হয়।
এ বিষয়ে তারাকান্দা থানার অফিসার ইনচার্জ মোঃ আবুল খায়ের সোহেল সংবাদকর্মী তপু রায়হান রাব্বি কে জানান, গ্রেফতারকৃতদের ২৭শে আগষ্ট রোজ শনিবার সকালে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। তিনি আরো বলেন তারাকান্দা থানাকে মাদক ও জুয়া সহ বিভিন্ন অপরাধে জড়িত কার্যকলাপ থেকে মুক্ত রাখতে একান্তভাবে সকলের সহযোগিতা কামনা করছি।
সম্পাদক ও প্রকাশক মোঃ আব্বাস উদ্দিন। বার্তা সম্পাদক মুরাদুল আলম (নিশান)