
আসিফ জামান, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ে শীতার্ত মাইক্রোবাস চালক ও শ্রমিকদের মাঝে ১২০ টি (কম্বল) বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (০৬ জানুয়ারি) সকালে ঠাকুরগাঁও জেলা শহরের সদর ডাকবাংলো, জেলা পরিষদের অপজিটে মাইক্রোবাস স্ট্যান্ডে, ঠাকুরগাঁও জেলা মাইক্রোবাস ও কার মালিক সমিতির সভাপতি মোঃ নূর-এ শাহাদাৎ স্বজনের নিজ উদ্দ্যেগে মাইক্রাবাস চালক ও শ্রমিকদের মাঝে ‘১২০ টি’ কম্বল বিতরণ করা হয়।
শীতার্তদের মাঝে কম্বল বিতরণের সময় উপস্থিত ছিলেন, ঠাকুরগাঁও জেলা মাইক্রোবাস ও কার মালিক সমিতির মোঃ নূর-এ শাহাদাৎ স্বজন , ঠাকুরগাঁও জেলা মাইক্রোবাস ও কার মালিক সমিতির সাধারণ সম্পাদক পদে সুমন কুমার ঘোষ, ঠাকুরগাঁও জেলা মাইক্রোবাস ও কার মালিক সমিতির সহ-সাধারণ সম্পাদক রাজিব পোদ্দার, মাইক্রোবাস স্ট্যান্ডের সভাপতি আব্দুর রাজ্জাক ,ভারপ্রাপ্ত সেক্রেটারি হাবিব ফরিদ উজ্জ জামান সুজন।
মাইক্রোবাসের সিনিয়র ড্রাইভার সাবলু বলেন, এই শীতের সময় দ্বিতীয় বারের মত আমাদের পাশে দারিয়েছন কম্বল পেয়ে আমরা খুবী খুশি। আমরা চাই সমাজের বিত্তবানেরা সকলেই নিজ নিজ উদ্দ্যেগে এই অসহায় মানুষ গুলোর পাশে দারাক।
সম্পাদক ও প্রকাশক মোঃ আব্বাস উদ্দিন। বার্তা সম্পাদক মুরাদুল আলম (নিশান)