
নিজস্ব প্রতিনিধিঃ রাজশাহী জেলার আওতাধীন বাগমারা উপজেলার গোয়ালকান্দি ইউপিতে নতুন ভোটার তালিকা হালনাগাদ এর ছবি উঠানোর কার্যক্রমের শুভ উদ্বোধন।
৩রা অক্টোবর রোজ সোমবার সকাল ১০টায় গোয়ালকান্দি দাখিল মাদ্রাসা মাঠে নতুন ভোটার তালিকা হালনাগাদ এর কার্যক্রমের ছবি উঠানোর কাজের শুভ উদ্বোধন করেন গোয়ালকান্দি ইউপি চেয়ারম্যান আলমগীর সরকার।
এ সময় তিনি বলেন, সুষ্ঠু ও সুন্দুর পরিবেশে ছবি উঠানোর কাজ সম্পুর্ণ করার জন্য আমরা সর্বাত্নক চেষ্টা করব।
গোয়ালকান্দি ইউপিতে ৪দিন ছবি উঠানোর কার্যক্রম চলবে। এই কার্যক্রমে প্রায় ১৬০০ নতুন ভোটার গোয়ালকান্দি ইউপিতে সংযুক্ত হবে।
সম্পাদক ও প্রকাশক মোঃ আব্বাস উদ্দিন। বার্তা সম্পাদক মুরাদুল আলম (নিশান)