
তপু রায়হান রাব্বি,ময়মনসিংহ জেলা প্রতিনিধিঃ
কয়লার মূল্য কমানোর দাবিতে ইটভাটার মালিকগণ ১৬ নভেম্বর রোজ মঙ্গলবার ময়মনসিংহের ফুলপুর উপজেলা নির্বাহী অফিসার শীতেশ চন্দ্র সরকার মহোদয়ের মাধ্যমে বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী বরাবর স্বারকলিপি দিয়েছেন। এ সময় উপস্থিত ছিলেন এসিল্যান্ড ফারজানা আক্তার (ববি). ইটভাটার মালিক জেলা পরিষদ প্যানেল চেয়ারম্যান মোঃ আব্দুল খালেক, উপজেলা ভাইস চেয়ারম্যান আনিছুর রহমান অনিছ, গোলাম মুর্তুজা তালুকদার (লাল মিয়া), সাবেক ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম প্রমুখ।
ইটভাটার মালিকগণ জানান, গত বছরের চেয়ে এবছর কয়লার মূল্য ৪ গুণ বৃদ্ধি পেয়েছে। ফলে অর্থের সংস্থান করতে না পেরে ইটভাটা বন্ধের উপক্রম হয়েছে। ইটের অস্বাভাবিক বৃদ্ধিসহ ভাটা বন্ধে অসংখ্য শ্রমিক বেকার হওয়ার আসংখ্যা দেখা দিয়েছে। হালুয়াঘাট স্থল বন্দর দিয়ে কয়লা আসা বন্ধ থাকায় ইটভাটার অচলাবস্থা বেড়েছে। এ ব্যাপরে ভাটার মালিকগণ প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কমানা করেছেন।
সম্পাদক ও প্রকাশক মোঃ আব্বাস উদ্দিন। বার্তা সম্পাদক মুরাদুল আলম (নিশান)