
মোঃবিলাল উদ্দিন, কুয়েত প্রতিনিধিঃ বাংলাদেশ সাংবাদিক ইউনিয়ন কুয়েতের সাংগঠনিক সম্পাদক ও বাংলা প্রেসক্লাব কুয়েতের সাধারণ সম্পাদক জিটিভি ও প্রথম আলো কুয়েত প্রতিনিধি মোঃ আলাল আহমেদ স্বল্পকালীন ছুটিতে ১০ জানুয়ারি রাতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে কুয়েত থেকে ঢাকার উদ্দেশ্যে রওয়ানা হোন।
এ দিকে কুয়েত বিমানবন্দরে বিদায় জানান, বাংলাদেশ সাংবাদিক ইউনিয়ন কুয়েতের সভাপতি মোঃ নাসির উদ্দীন খোকন, বাংলা প্রেসক্লাব কুয়েতের সভাপতি আল আমীন সরকার,বাংলাদেশ সাংবাদিক ইউনিয়ন কুয়েতের যুগ্ম সম্পাদক এটিএন বাংলা কুয়েত প্রতিনিধি বিশিষ্ট সংগঠক আহাদ আম্বিয়া খোকন।
আগামী কাল ১১ জানুয়ারি সকালে ঢাকা থেকে বিমান যোগে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবেন বলে আমাদের এ প্রতিবেদককে জানিয়েছেন। তিনি দেশ ও প্রবাসের সকল বন্ধু সহকর্মী শুভাকাঙ্ক্ষী সকলের কাছে দোয়া ও নিরাপদ যাত্রার কামনা কররেন।
সম্পাদক ও প্রকাশক মোঃ আব্বাস উদ্দিন। বার্তা সম্পাদক মুরাদুল আলম (নিশান)