কমলনগর (লক্ষ্মীপুর)প্রতিনিধি : লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার প্রানকেন্দ্র হাজিরহাট বাজারের ইজারা মুল্য ৩০ লাখ থেকে পাচঁ বছরের ব্যবধানে বৃদ্ধি পেয়ে ৬৭ লাখে এসে দাড়িয়েছে। এতে করে বিপাকে স্থানীয় সাফ ইজারাদারগন। বাজারটি নিয়ম অনুযায়ী সরকার থেকে একজন ব্যক্তি ইজারা পায়। সেই ইজারাদারের নিকট পরে ভ্যাট, ট্যাক্সসহ ইজারা মুল্য দাঁড়ায় ৯৮ লাখ তার সাথে লভ্যাংশ যুক্ত করে ক্ষেত্র বিশেষ ৬/৭টি ভাগ করে স্থানীয় কয়েক জন সাফ ইজারাদারকে বাজারটি বন্টন করে দেয়। কিন্ত স্থানীয় সাফ ইজারাদারগন অধিক মুল্য দিয়ে বাজার ইজারা নিলেও সরকারি নিয়ম অনুযায়ী ভাউচার দিয়ে টোল আদায় করতে হয়। এতে বছর শেষে আসল পাওয়া দুরের কথা তাদের লাখ লাখ টাকা লোকসানের পরিমান গুনতে হয়।
এ ব্যপারে কয়েজ জন সাফ ইজারাদার দু:খ-ক্ষোভ প্রকাশ করে বলেন, লাভের আসায় ধার-দেনা করে বাজার সাফ ইজারা নিয়ে অনেক টাকা লোকসান দিতে হয়। এভাবে করুনা নগর, চর লরেঞ্চ,করইতোলা ও তোরাবগঞ্জসহ উপজেলার সকল বাজারের একই দশা।
জানা যায়, প্রতি বছর বাজারের দরপত্র আহবান করলেই একটা চক্র পেছনে লেগে বাজার গুলোর ইজারা মুল্য বৃদ্ধি করে দেয়। তাই আগামী ২৪ সালে নিত্য প্রয়োজনীয় দ্রব্য মুল্য বৃদ্ধি ও মানুষের আয় অনুযায়ী ক্রয়সীমার প্রতি লক্ষ্য রেখে হাজিরহাট বাজারসহ সকল বাজারের ইজারা মুল্য কমানোর জন্য কমলনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুচিত্র রঞ্জন দাস মহোদয়ের নিকট বাজারের সাফ ইজারাদার এবং সাধারণ ক্ষুদ্র ব্যবসায়ীগণ জোর দাবি জানিয়েছেন।
সম্পাদক ও প্রকাশক মোঃ আব্বাস উদ্দিন। বার্তা সম্পাদক মুরাদুল আলম (নিশান)