
লক্ষ্মীপুরের কমলনগরে মেঘনা নদীতে ইলিশের, প্রধান প্রজনন মৌসূমে, মা ইলিশ রক্ষার্থে বারই অক্টোবর বৃহস্পতিবার, থেকে দুইই নভেম্বর বৃহস্পতিবার পর্যন্ত, বাইশ দিন ইলিশ ধরায় নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
এ সময় মাছ ধরা, পরিবহন, বিপণন ও সংরক্ষণ নিষিদ্ধ থাকবে। এতে বেকার হয়ে পড়বেন পঞ্চাশ হাজারের অধিক জেলে। যে কারণে অভাব-অনোটন ও অনিশ্চয়তার মুখে পড়বেন জেলে পরিবার। তবে নিষেধাজ্ঞার সময়ে পুনর্বাসনের জন্য, প্রত্যেক জেলেকে পঁচিশ কেজি করে চাল দেবে সরকার। সেই চাল নির্ধারিত সময়ে বিতরণের, জোরালো দাবি করেন জেলেদের পরিবার।
কমলনগর উপজেলার বিভিন্ন মাছ ঘাট ঘুরে দেখা গেছে, যেহেতু বাইশ দিনের জন্য মাছ ধরা বন্ধ থাকবে, তাই ঘাটে অবস্থান করছে নৌকা-ট্রলার। কেউ কেউ আবার নিষেধাজ্ঞার আগে শেষবারের মতো নদীতে যাচ্ছেন মাছ ধরতে। তবে তাদের ফিরতে হয়েছে রাত বারোটার আগেই।
কমলনগর উপজেলার জেলে কামাল হোসেন বলেন, মাছ ধরা বন্ধ হচ্ছে, তাই জাল নৌকা তীরে এনে রেখেছি। নিষেধাজ্ঞা সময়ে সরকার জেলেদের জন্য যে চাল দেবে, তা দ্রুত বিতরণের দাবি জানাই। অপর জেলে নান্টু মাঝি বলেন, এ মৌসূমে তেমন মাছ ধরা পড়েনি, তাই সব ঋণ পরিশোধ করতে পারিনি। এখন মাছ ধরা বন্ধ হচ্ছে, এতে আমরা সংকটে পড়বো।
কমলনগর উপজেলা মৎস্য কর্মকর্তা আব্দুল কুদ্দুস বলেন, ইলিশ অভিযান সফল হলে, নদীতে ইলিশের উৎপাদন বেড়ে যাবে। তাই অভিযান সফল করতে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে।
এদিকে নৌ-পুলিশ বলছে মা ইলিশ রক্ষায় শক্ত অভিযান চালাবে। নিষেধাজ্ঞায় ইলিশসহ যে কোনো মাছ যাতে কেউ ধরতে না পারে, সেজন্য সার্বক্ষণিক পুলিশ প্রস্তুত রয়েছে।
সম্পাদক ও প্রকাশক মোঃ আব্বাস উদ্দিন। বার্তা সম্পাদক মুরাদুল আলম (নিশান)