
মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী হযরত শাহ আজম (রহঃ) দরগাহ্ শরীফের পীর ছাহেব হযরত মাওলানা শাহ মোহাম্মদ মোশাররফ আলী ছাহেব (রহঃ) এর জানাজার নামাজ ভানুগাছ সফাত আলী সিনিয়র ফাজিল মাদরাসায় হাজার হাজার মানুষ ও তার ছাত্র, ভক্তবৃন্দের উপস্থিতিতে ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হয়।
জানাজার মাঠে এক আবেগ ময় পরিবেশ সৃষ্টি হয়। আলেম উলামাদের বক্তব্যে সকলে চুক্ষের পানি আসে, আন্তরে আগাত করে। জানাজার নামাজে আগে বিভিন্ন মাদরাসার অধ্যক্ষ, প্রভাষক, সুপার, চেয়ারম্যান ও তার ছাত্র বৃন্দ উনার স্মরণীয় বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। তারা বলেন তিনি নিঃসন্দেহে একজন আল্লাহর খাস মকবুল ওলি ছিলেন। তারা আরো বলেন,সিলেটে জকিগঞ্জের আলিম পরিবার হল ফুলতলী ছাহেবের পরিবার আর দ্বিতীয় আলিম পরিবার হল হযরত শাহ আজম রহঃ পীর ছাহেবের পরিবার। তিনি আরবী,উর্দু,ফারসি ভাষায় অগাত ঞ্জান রাখেন।তার আচার আচরণ ছিল অমায়িক। ফেরাস্তা সূলভ চলাফেরা ছিল।
জানাজার নামাজে আংশ গ্রহণ করেন মৌলভীবাজার টাউন কামিল মাদরাসার অধ্যাপক মাওলানা আব্দুর রহিম, ভানুগাছ সফাত আলী সিনিয়র ফাজিল মাদরাসার ভাইস প্রিন্সিপাল মাওলানা আলাউদ্দিন সাহেব, উলুয়াইল ইসলামীয়া আলিম মাদরাসার অধ্যক্ষ মাওলানা মুফতী বশির আহমদ, বড়হাট আবু শাহ (রহঃ) এর সুপার মৌলভীবাজার জেলা আল ইসলাহ নেতা মাওলানা সৈয়দ ইউনুছ আলী, আনজুমানে আল ইসলাহ কেন্দ্রীয় কমিটির সদস্য মাওলানা নাসির আহমদ, মাইজপাড়া দাখিল মাদরাসার সুপার মাওলানা খলিলুর রহমান, বাড়ন্তী দাখিল মাদরাসার সুপার, সমাজ সেবক আব্দুল মুমিন আলাল, শমসের নগর ইউপির সাবেক চেয়ারম্যান আব্দুল মছব্বির, ফুলতলী কামিল মাদরাসার আরবী প্রভাষক মাওলানা মুফতি আবু বকর, তালামীযে ইসলামীয়া কেন্দ্রীয় অর্থ সম্পাদক এম এ জলিল, কমলগঞ্জ উপজেলা আল ইসলাহ সভাপতি কাজী মাওঃ আলম চৌধুরী, সম্পাদক হাফিজ এম ওহাব, সহ সাংগঠনিক সম্পাদক মাওলানা আবু বক্কর জিয়াব, কেরামতনগর বাজার জামে মসজিদের খতিব মাওলানা দেলওয়ার হোসেন, জেলা তালামীযের সভাপতি কাওছার আহমদ, সুপার মাওলানা এম এ নাসির আহমদ, সুপার মাওলানা এম সিহাব উদ্দীন, উলুয়াইল ইসলামীয়া আলিম মাদরাসার গভর্নিং বডি সভাপতি বকসি কাউসার রশিদ, কুমড়াকাপন হযরত শাহ আজম (রহঃ) দরগাহ মসজিদের মোতাওল্লী আব্দুল গনি, ডাঃ তানবীর আহমদ, ডাঃ বেলাল আহমদ ফুলতলী কামিল মাদরাসার আরবী প্রভাষক মূফতী মাওলানা আবুবকর সাহেব দক্ষিণ সুরমা দাউদপুর দাখিলমাদরাসার সুপার মাওলানা শামসুজ্জামা, মনজলাল দাখিল মাদরাসার সুপার মাওলানা আদনান আহমদ, রাজনগরবকশি কোনা জামে মসজিদের খতিব মাওলানা শফিকুল ইসলাম, মাইজপাড়া দাখিল মাদরাসার উস্তাদ মুফতি শাহ মুজাহিদ, মাওলানা মূফতীফারুক আহমদ মাওলানা কারী নজরুলইসলাম, কমলগঞ্জ পৌরসভার সাবেক প্যানেল মেয়র মোহাম্মদ আনোয়ার হোসেন, কমলগঞ্জ পৌরসভার ৯ ওয়ার্ড কাউন্সিলর বখতিয়ার খাঁন ৯ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ফখরু তরফদার,৮ নং ওয়ার্ডের কাউন্সিলর আহাদুর রহমান বুলু, কমলগঞ্জ থানা আওয়ামীলীগের সভাপতি আসলম ইকবাল মিলন, সম্পাদক এস এম আজাদুর রহমান, কমলগঞ্জ পৌর বনিক সমিতির সম্পাদক এডভোকেট সানোয়ার হোসেন, ভানুগাছ রেলওয়ে জামে মসজিদের ইমাম হাফিজ নোমান বশির,থানা জামাতের আমির মোহাম্মদ মসুক আহমদ, কমলগঞ্জের প্রত্যেকটি মসজিদের ইমাম খতিব গন উপস্থিত ছিলেন। কমলগঞ্জ উপজেলার ও পৌর বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পীর ছাহেবের সকল মুরিদান মুহিব্বিনগন জানাযার নামাজে আংশ গ্রহন করেন। আরো উপস্থিত ছিলেন কমলগঞ্জ প্রেসক্লাবের সম্মানিত সাংবাদিকবৃন্দ।জানাজার নামাজের ইমামতি করেন তাঁর বড় ছাহেবজাদা মাওলানা পীরজাদা মুফতি মোশাহিদ আলী আজমী।
সম্পাদক ও প্রকাশক মোঃ আব্বাস উদ্দিন। বার্তা সম্পাদক মুরাদুল আলম (নিশান)