
নিজস্ব প্রতিবেদক : বিশ্বজুড়ে বাংলা খবর শ্লোগান নিয়ে ভিন্নমাত্রার অনলাইন সংবাদ মাধ্যম ”দৈনিক দর্পণ২৪.নেট" www.dailydarpan24.net সরকারের কপিরাইট অধিদপ্তর থেকে অনুমোদন লাভ করেছে। ৩ই জানুয়ারী ২০২৪ তারিখে মন্ত্রণালয়ের অধীনে প্রাপ্ত কপিরাইট নম্বর CRW-29457 সম্পন্ন হয়। মন্ত্রণালয়ের সচিব স্বাক্ষরিত এ সনদ 31 মার্চ হস্তান্তর করা হয়।
কমলনগর উপজেলা প্রেস ক্লাবের অর্থ সম্পাদকের সম্পাদনায় সামাজিক দায়বদ্ধতা নিয়ে ২০১৪ সাল থেকে পত্রিকাটির প্রকাশ শুরু করেন। ইতিমধ্যে দেশ-বিদেশে এবং অধিকাংশ জেলা-উপজেলায় প্রতিনিধি নিয়োগের মাধ্যমে পত্রিকাটির প্রকাশনা চালু রয়েছে।
বাংলা পোর্টালের সিইও মুরাদুল আলম (নিশান) জানান, অনলাইন নিউজ মিডিয়ায় ব্যতিক্রমী কিছু করার প্রত্যয় নিয়ে কাজ করছি আমরা। বস্তুনিষ্ঠতা আমাদের একমাত্র পুুুঁজি। আজকের এই শুভক্ষণে সারাদেশের সকল সাংবাদকর্মী, আমাদের প্রতিনিধি, বিজ্ঞাপনদাতা ও সংশ্লিষ্ট সকলকে কৃতজ্ঞতা জানাচ্ছি।
সম্পাদক ও প্রকাশক মোঃ আব্বাস উদ্দিন। বার্তা সম্পাদক মুরাদুল আলম (নিশান)