
নিজস্ব প্রতিবেদকঃ আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে লক্ষ্মীপুর সদর উপজেলার হামছাদী ইউনিয়নে চেয়ারম্যান পার্থী হিসাবে আলোচনায় রয়েছেন উত্তর হামছাদী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বর্তমান চেয়ারম্যান এমরান হোসেন নান্নু। আবারও তাকে চেয়ারম্যান হিসাবে দেখতে চায় ইউনিয়নবাসী।
রাজনৈতিক কর্মকাণ্ড ছাড়াও তিনি অসংখ্য শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান ও সামাজিক প্রতিষ্ঠানের সাথে জড়িত থেকে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে আসছেন।
বিজয়নগর, কালি বাজার,বাসু বাজার,হাসন্দী, কালিকাপুর সহ প্রতি এলাকার সাধারন মানুষ গুলো বলেন, এলাকার সড়ক, ব্রিজ, কালভার্ট,ও গ্রামীন অবকাঠামো উন্নয়ন সহ বিভিন্ন খাতে উন্নয়নের ধারা অব্যাহত রেখেছেন ইউনিয়নের চেয়ারম্যান।
মহামারী করোনায় সরকার ঘোষিত লকডাউনের কারণে কর্মহীন হয়ে পড়া মানুষের মাঝে নগদ অর্থসহ খাদ্য সামগ্রী বিতরণ করেছেন তিনি।
এই ছাড়াও করোনা প্রতিরোধে স্বাস্হ্যবিধি মেনে চলতে জনসচেতনতা সৃষ্টি ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ করেছেন চেয়ারম্যান এমরান হোসেন নান্নু। এই ছাড়া ও বিগত দিন থেকে নেতাকর্মীদের সাথে নিয়ে দলের সকল কর্মকাণ্ডে সক্রিয় রয়েছেন ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি।
ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড পর্যায়ের নেতা কর্মীরা জানায়, দলের নেতাকর্মীদের বিপদে আপদে পাশে থেকে সহযোগিতা করেছেন এমরান হোসেন নান্নু। তিনি পূণরায় দলের চেয়ারম্যান মনোনয়ন পেলে আামাদের ইউনিয়নে উন্নয়নের ধারা অব্যাহত রাখবেন বলে আমরা মনে করি।
চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন প্রত্যাশী ও বর্তমান চেয়ারম্যান এমরান হোসেন নান্নু দৈনিক ডেসটিনির প্রতিনিধিকে বলেন, আমি গত পাঁচ বছর চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছি। জনগণ আমাকে চাইলে আমি তাদের পাশে থাকবো, জনগণের ভালোবাসাতো আর ফেলে দিতে পারিনা, আমি জনগণের ভালোবাসা ও দোয়া নিয়ে আজীবন বেঁচে থাকতে চাই। আমি দলীয় মনোনয়ন পেলে বিপুল ভোটে নির্বাচিত হবো ইনশাআল্লাহ। সবাইকে সাথে নিয়ে উত্তর হামছাদী ইউনিয়ন কে একটি আদর্শ মডেল ইউনিয়ন করতে চাই, সে সাথে আমার অসমাপ্ত উন্নয়ন কাজ গুলো শেষ করতে চাই।সকলে আমার পরিবারের জন্য দোয়া করিবেন, আমি যেন আপনাদের সুখে-দুঃখে পাশে থেকে সেবা করিতে পারি।
সম্পাদক ও প্রকাশক মোঃ আব্বাস উদ্দিন। বার্তা সম্পাদক মুরাদুল আলম (নিশান)