
লালমনিরহাট প্রতিনিধিঃ পবিত্র ঈদুল উল আযহা উপলক্ষে মদাতী ইউনিয়নসহ দেশবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন,তরুন সমাজসেবক ও মেম্বার পদ প্রার্থী উমাশংকর রায়।
পবিত্র ঈদুল আযহা উপলক্ষে মদাতী ইউনিয়নসহ দেশবাসী সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ‘ঈদ মোবারক’।
তিনি এক শুভেচ্ছা বার্তায় বলেন, ঈদুল উল আযাহা মুসলমানদের জন্য অন্যতম প্রধান ধর্মীয় উৎসব।
দিনটি আমাদের মুসলিম ভাইদের বড়ই আনন্দের, খুশির দিন।
তিনি আরও বলেন, এ আনন্দ ছড়িয়ে পড়ুক সবার মাঝে, গ্রামগঞ্জে, সারাবাংলায়, সারাবিশ্বে। শহরবাসী মানুষ শিকড়ের টানে ফিরে যান আপনজনের কাছে, মিলিত হয় আত্মীয়-স্বজনের সঙ্গে। এ দিন সব শ্রেণি-পেশার মানুষ এক কাতারে শামিল হন এবং ঈদের আনন্দকে ভাগাভাগি করে নেন।’
তিনি আরোও বলেন, ‘ঈদ সবার মধ্যে গড়ে তোলে সৌহার্দ্য সম্প্রীতি ও ঐক্যের বন্ধন। ঈদ উল আযাহার অভিরাম ভালোবাসা সবার মাঝে ছড়িয়ে পড়ুক, গড়ে উঠুক সমৃদ্ধ বাংলাদেশ এ প্রত্যাশা করি। এবং ‘বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। আবহমানকাল থেকে এখানে সব ধর্মের মানুষ মিলেমিশে বসবাস করছে। এই সম্প্রীতি আমাদের জাতীয় ঐতিহ্য।’
সম্পাদক ও প্রকাশক মোঃ আব্বাস উদ্দিন। বার্তা সম্পাদক মুরাদুল আলম (নিশান)