
বিশেষ প্রতিনিধি ; শিল্পনগরী আশুলিয়ায় মিনি ক্যাসিনোর সন্ধান পেয়েছে র্যাব-৪, এ সময় গ্রেপ্তার করা হয়েছে ২১ জনকে। তাদের কাছ থেকে জুয়া খেলার সরঞ্জাম ও নগদ টাকা উদ্ধার করা হয়েছে। র্যাব-৪ এর অধিনায়ক মোজাম্মেল হক জানান, ক্যাসিনো ব্যবসা সঙ্গে জড়িতদের আটক করা হয়েছে। এর সঙ্গে সংশ্লিষ্ট পলাতকদের আটক অভিযান চলছে। পাশাপাশি মাদক বিক্রি ও সেবন করি এবং জুয়াড়িদের বিরুদ্ধেও অভিযান চলছে। কেউ আইনের উর্ধে নয়।
র্যাব-৪ এর কর্মকর্তারা জানান, গত ২৪ অক্টোবর শনিবার গোপন সংবাদের ভিত্তিতে র্যাব জানতে পারে অবৈধভাবে আশুলিয়া থানাধীন বাইপাইল এলাকায় কিছু অসাধু লোকজন ক্যারাম খেলার আড়ালে ক্যাসিনোসহ মাদক দ্রব্য সেবন করে আসছে। উক্ত সংবাদের ভিত্তিতে শনিবার সন্ধ্যা সাড়ে সাতটা থেকে রাত সাড়ে এগারোটা পর্যন্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আনিছুর রহমানের উপস্থিতিতে এবং সিনিয়র সহকারী পুলিশ সুপার মোঃ সাজেদুল ইসলাম সজলের নেতৃত্বে র্যাব-৪ এর একটি দল আশুলিয়া থানাধীন কাইচাবাড়ি এলাকায় ঝটিকা অভিযান চলায়। সেখানে মিনি ক্যাসিনো জুয়ার আসর থেকে প্লেয়িং কার্ডসহ একটি ইলেক্ট্রিক ক্যাসিনো বোর্ড, ১০০ পিস ইয়াবা, ১২ ক্যান বিদেশী বিয়ার, ২২ টি মোবাইল এবং নগদ ৩৮ হাজার টাকাসহ ২১ জন জুয়াড়ীকে হাতেনাতে গ্রেফতার করে।
গ্রেফতারকৃতরা হচ্ছেন, মোঃ বিল্লাল (৩৮), মোঃ জুয়েল (২৮),মোঃ মইদুল ইসলাম (৩২) , মোঃ সবুজ মিয়া (২৮), মোঃ শরিফ (২৮), মোঃ লিটন (৪৫), মোঃ রবিউল মোল্ল্যা (২৪),মোঃ আবু তালেব (২০), মোঃ দিয়াজুল ইসলাম (২০), মোঃ শিপন (২০), মোঃ আব্দুল আলিম (৩৫), মোঃ আজাদুল ইসলাম (৫০), মোঃ সোহেল মোল্ল্যা (৩২), মোঃ আসাদুল ইসলাম (৩০), মোঃ এখলাছ (৩৫), মোঃ মঈন মিয়া (২৮), মোঃ মাসুদ রানা (২০), মোঃ হাবিবুর রহমান (৪৭), মোঃ রুবেল মিয়া (৩৩), মোঃ ফজলে রাব্বি (২২) ও মোঃ রনি ভূঁইয়া (২৫)। গ্রেফতারকৃতরা উক্ত অভিযোগের সত্যতা স্বীকার করেছে। ক্যাসিনো বোর্ডের মূল মালিক পলাতক রয়েছেন।
মূল মালিকসহ অন্যান্যদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে। এ ঘটনায় তাদের বিরুদ্ধে নিয়মিত জুয়া আইনে ও মাদক আইনে মামলা রুজু করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক মোঃ আব্বাস উদ্দিন। বার্তা সম্পাদক মুরাদুল আলম (নিশান)