
তপু রায়হান রাব্বি, ময়মনসিংহ জেলা প্রতিনিধিঃ "যেখানে আছে অবহেলা বঞ্চিত মানুষ সেখানে আছে তাক্ওয়া অসহায় সেবা সংস্থা"আমি বদলি হয়ে হালুয়াঘাট চলে গেলেও ফুলপুরেই প্রতিদিন থাকবো। আর আপনাদের সংস্থা ও অসহায় মানুষের পাশে সবসময় আছি এবং থাকব আজীবন। আমি ফুলপুরের সন্তান, ফুলপুরবাসির যে ভালোবাসা পেয়েছি তা কখনোই ভোলার নয়। এছাড়াও আপনাদের সংস্থার মাধ্যমে অসহায় বঞ্চিত মানুষ পাচ্ছে নানান ধরনের সুবিধা।
তা্কওয়া অসহায় সেবা সংস্থার উদ্যোগে ফুলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. প্রাণেশ চন্দ্র পন্ডিত মহোদয়ের বদলি জনিত কারণে হালুয়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পোস্টিং হওয়াই বিদায়ী ফুলেল শুভেচ্ছা, ক্রেস্ট ও মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
এ অনুষ্ঠানটি ১০ সেপ্টেম্বর রোজ শনিবার সকালে ফুলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের (RMO) রুমে অনুষ্ঠিত হয়।
তা্কওয়া অসহায় সেবা সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ তপু রায়হান রাব্বির সভাপতিত্বে এ সময় সংস্থার সাধারণ সম্পাদক রুবেল মাসুদ, যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন রিয়াদ, নাছিম অন্তর, সাংগঠনিক সম্পাদক আনিসুল ইসলাম রুকন, আশরাফুল ইসলাম, সহ সমাজসেবা বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান, সহ চিকিৎসা বিষয়ক সম্পাদক ফাহিম আলম রাজীব, রক্ত বিষয়ক সম্পাদক শাফিনুল ইসলাম, মিজান মিয়া সহ হাসপাতালের ডাক্তার ও কর্মচারী বৃন্দ উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক মোঃ আব্বাস উদ্দিন। বার্তা সম্পাদক মুরাদুল আলম (নিশান)