
মোঃ শিফাত মাহমুদ ফাহিম,বিশেষ প্রতিনিধিঃ
নওগাঁ-০৬ আসনে উপ-নির্বাচনের পর আত্রাই উপজেলায় ইসরাফিল আলম এর নিজ হাতে গড়া শ্রমিক.লীগ নামধারী বাহিনীর তান্ড আবার নতুন করে শুরু হয়েছে।যদিও সাবেক এমপি ইসরাফিল আলম এর মৃত্যুর পর এরা কোঁনঠাসা হয়ে পড়েছিলো।তবে গত ১৭।১০।২০২০ ইং রোজ শনিবার নওগাঁ-০৬ আসনে উপ- নির্বাচনের পর থেকেই এরা আবারও বর্রবর হয়ে উঠেছে।
এরা ইসরাফিল আলম এর শাসন আমল থেকেই এলাকায় ত্রাসের রাজ্য কায়েম করে আসছিলো।হঠাৎ এমপি ইসরাফিল আলম এর মৃত্যুতে উনার দখলবাজ ভূমিদস্যু বাহিনীর সদস্যরা থমকে গিয়েছিলো।আর এদের থমকে যাওয়া দেখে এলাকার সাধারণ, নির্যাতিত মানুষদের মনের মাঝে স্বস্তি ফিরে এসেছিলো।হঠাৎ আবার তাদের দখলবাজির উৎপাত বেড়ে যাওয়ায় এলাকার মানুষ এখন আতংকিত।এরা মসজিদ মাদ্রাসাসহ সকল ধর্মীয় প্রতিষ্ঠান কে বৃদ্ধা আঙ্গুলী দেখিয়ে সরকারী জায়গা জমি জোরপূর্বক দখল করে খাচ্ছে।
নদীর মুখ সুতি জাল ও কস জাল দিয়ে আটকিয়ে মাছ নিধন কতোটা যুক্তিসংগত ও আইনী বৈধতা কতটুকু আছে এ বিষয়ে আত্রাই উপজেলা নির্বাহী অফিসার সানাউল হক ও উপজেলা মৎস্য অফিসার পলাশ হোসেন এর সাথে মুঠোফোনে কথা বলা হলে উনারা বলেন,বিষয়টি সম্পর্কে আমরা অবগত ছিলাম না।আর এভাবে মাছ নিধন করা সম্পূর্ণ বেআইনি, যারা অবৈধ ভাবে মাছ নিধনের সাথে জড়িত তাদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা গ্রহণ করা হবে।
আমরা অতিদ্রুত তথ্য প্রমাণের ভিত্তিতে দোষীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করবো।
বিষয়টি নিয়ে নওগাঁ-০৬ আসনের নবনির্বাচিত এমপি আলহাজ্ব হেলাল হোসেনে সাথে কথা বলার জন্য উনার ব্যক্তিগত মোবাইল ফোন কল দেওয়া হলে কলটি রিসিভ হয়নি।
সম্পাদক ও প্রকাশক মোঃ আব্বাস উদ্দিন। বার্তা সম্পাদক মুরাদুল আলম (নিশান)