
সূর্যাস্তের ঠিক পূর্ব মুহুর্তে একটা গাংচিল হাওরের দোলায় বসে লোলুপ দৃষ্টিতে নোনা জলের দিকে তাকিয়ে রইলো-
আমি ভাবলাম অদৃশ্য কিছু পাবার নেশায় পেয়ে বসেছে,
আমার কল্পনা গুলো মিথ্যে নয়, নিশ্চিত কালো মানিকের খনিতে একান্তই হারিয়ে যাবার পালা হয়ত অনেক কিছু নয়তো আগের মত আলোচনার ফুলঝুরি।।
সত্যিটাকে একমাত্র তুমিই জানো - যদি কিছু হারিয়ে ফেলেছ?? সেটা ও তোমার - আর না হারালে সঞ্চয় টাও তোমার। গাংচিলেরা স্থায়ী হয় না,নির্দিষ্ট কোন স্থানে
শিকারীর চোখে জল ঘোলা করেও অব্যাহত রাখে শিকারের।।
আর এই দোটানায় বিষন্ন জীবনে আবসাদ ছাড়া সবকিছুই ক্ষীণ। এ কেমন আবর্তে ঘুরপাক তোমার??
কখনও এ কুল কখনো ও কুল শেষমেশ কুলহারা না হয়ে নিজ গন্তব্যে পাড়ি জমাতে অনেক চড়াই উৎরাই পেড়িয়ে শেষমেশ ছন্নছাড়া হয়ে কারো পোড়ালে মন, কারো পোড়ালে ঘড়। শেষমেষ নিজের অস্তিত্ব কে টিকিয়ে
রাখতে আশ্রয় নিতে হলো মিথ্যের।।
লেখক:
দেবদাস রায় বাবুল,যুগ্ন সাধারণ সম্পাদক,বাংলাদেশ আওয়ামীলীগ কালীগঞ্জ উপজেলা শাখা।
সম্পাদক ও প্রকাশক মোঃ আব্বাস উদ্দিন। বার্তা সম্পাদক মুরাদুল আলম (নিশান)